ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

দিল্লিতে প্রবেশে বাধা: সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দাবি

ভারতের রাজধানী দিল্লিতে প্রবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমানকে বাধা দেওয়ার ঘটনায় জাতীয় সংসদে ৩০০ বিধিতে একটি বিবৃতি দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল ইসলাম। সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই দাবি উত্থাপন করেন।

সাইফুল ইসলাম অভিযোগ করেন, যথাযথ কূটনৈতিক চিঠি দেওয়া সত্ত্বেও ড. জাহেদ উর রহমানকে দিল্লী ইন্দিরা গান্ধী বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা বসিয়ে রাখা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ফিরে এসেছেন। এই ঘটনায় বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা কতটুকু এবং এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে ৩০০ বিধিতে মন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি পয়েন্ট অব অর্ডার হিসেবে গণ্য না করে নোটিশ দিলে তা বিবেচনা করা হবে বলে জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা: বাবর-আরিফ-গউছ খালাস, একজনের মৃত্যুদণ্ড

দিল্লিতে প্রবেশে বাধা: সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দাবি

আপডেট সময় : ০৬:৪৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬