ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

বাকৃবি ক্যাম্পাসে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মর্মান্তিক মৃত্যু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের অভ্যন্তরে রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাতনামা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বাকৃবি ক্যাম্পাসের ভেতর দিয়ে যাওয়ার সময় ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ ব্যানার্জি জানিয়েছেন, এখনো পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এবং আশপাশের কেউ তাকে চিনতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মহত্যা হতে পারে, তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হবে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা: বাবর-আরিফ-গউছ খালাস, একজনের মৃত্যুদণ্ড

বাকৃবি ক্যাম্পাসে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৬:৪২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬