ইথিওপিয়ার উত্তরাঞ্চলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। সোমবার আমহারা অঞ্চলের ডেসি শহর থেকে রাজধানী আদ্দিস আবাবাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
আফ্রিকার দ্বিতীয় জনবহুল দেশ ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। জরাজীর্ণ রাস্তা এবং ট্রাফিক আইনের শিথিলতাকে এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এর আগে গত ডিসেম্বরে দেশটিতে এক বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়ি নদীতে পড়ে ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
রিপোর্টারের নাম 






















