গাইবান্ধার মহিমাগঞ্জ রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে লিপি বেগম নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত লিপি বেগম গোবিন্দগঞ্জ উপজেলার পুনতাইর গ্রামের গারামারা এলাকার বাসিন্দা ছিলেন।
বোনারপাড়া রেলওয়ে থানার ওসি কামাল উদ্দিন জানান, সান্তাহার থেকে আসা ‘পদ্মরাগ’ ট্রেনটি মহিমাগঞ্জ স্টেশনে যাত্রাবিরতি শেষে বোনারপাড়ার উদ্দেশ্যে একটু এগিয়ে যেতেই ওই নারী ট্রেনের নিচে কাটা পড়েন। তিনি আরও জানান, এর আগেও ওই নারী বিভিন্ন সময়ে বিভিন্ন ট্রেনের সামনে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রিপোর্টারের নাম 






















