ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

চলন্ত ট্রেন পেট্রোল বোমা নিক্ষেপ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার স্টেশনের কোবাদশেখ মোড় এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের ওসি দুলাল উদ্দিন বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন। ঘটনাটি বুধবার ঘটলেও বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত কোনও মামলা করেনি কর্তৃপক্ষ।

জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু হান্নান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। তবে কেউ আহত হয়নি। ট্রেনে শুধু একটু ক্ষতি হয়েছে। কে বা কারা দিয়েছে এটা জানা নেই। 

কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ বলেন, বিষয়টি আমিও আজকে শুনেছি। কে বা কারা এটি করেছে, সেটি জানা নেই। যেহেতু রেলওয়ের ঘটনা জিআরপি থানা এ বিষয়ে ভালোভাবে বলতে পারবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

চলন্ত ট্রেন পেট্রোল বোমা নিক্ষেপ

আপডেট সময় : ০৪:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫