ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সম্পন্ন: শত্রুদের আত্মসমর্পণে বাধ্য হওয়ার দাবি ইরানের

আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা প্রশমনের ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়ে ইরানের সেনাবাহিনী তাদের এক বিবৃতিতে জানিয়েছে যে, শত্রুদের আত্মসমর্পন ছাড়া আর কোনো বিকল্প ছিল না। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে প্রকাশিত এই বিবৃতিতে ইরানের জনগণ ও সাহসী সেনাদের প্রশংসা করা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, ইরানি সেনাবাহিনী নিজেদের শক্তি দিয়ে প্রমাণ করেছে যে অপমানিত আমেরিকান ও জায়নবাদী শত্রুদের পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করা ছাড়া কোনো পথ খোলা ছিল না। আগামী ১৯ জুন শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই চুক্তির বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, ‘ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন। আমি হরমুজ প্রণালীকে সম্পূর্ণভাবে টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিচ্ছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপিত অবরোধও অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছি।’ পরবর্তীতে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তির বিষয়টি নিশ্চিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গেস্টরুম-গণরুমে নির্যাতনের স্মৃতি লিখন প্রতিযোগিতা: বিজয়ীদের পুরস্কৃত করল ডাকসু

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সম্পন্ন: শত্রুদের আত্মসমর্পণে বাধ্য হওয়ার দাবি ইরানের

আপডেট সময় : ০২:০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬