ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি হওয়া সমঝোতা চুক্তিকে একটি ‘গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি’ হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার। তিনি এই চুক্তিকে সংশ্লিষ্ট সকল পক্ষের ‘ধৈর্যশীল কূটনৈতিক তৎপরতা এবং যৌথ সংকল্পের’ ফল বলে উল্লেখ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ইশহাক দার বলেন, এই চুক্তি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি আশাবাজক বার্তা পাঠিয়েছে। তিনি বিশ্বাস করেন, এটি বিশ্ববাজার এবং বৈশ্বিক অর্থনীতিতে অত্যন্ত প্রয়োজনীয় আস্থা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে, বিশেষ করে সেইসব উন্নয়নশীল দেশগুলোর জন্য, যারা আঞ্চলিক অস্থিরতার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, চুক্তির বাকি থাকা অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। তবে আগামী ১৯ জুন জেনেভায় এই ঐতিহাসিক চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
রিপোর্টারের নাম 
























