ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: ইসরাইলের সামরিক অর্জন মুছে গেছে, নেতানিয়াহুর তীব্র সমালোচনা গোলানের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক চুক্তি ইসরাইলের সব সামরিক অর্জনকে ধূলিসাৎ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির মধ্য-বামপন্থি দল ‘ডেমোক্র্যাটস’-এর নেতা ইয়ার গোলান। এই চুক্তির তীব্র সমালোচনা করে তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর নিন্দা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইয়ার গোলান লেখেন, “একটিমাত্র স্বাক্ষরের মাধ্যমে আমাদের পাইলটদের সাহস এবং আমাদের যোদ্ধাদের রক্তে অর্জিত বিশাল সামরিক অর্জনগুলো মুছে ফেলা হয়েছে। আর এই পুরো সময়ে নেতানিয়াহু এক পাশে দাঁড়িয়ে ছিলেন দুর্বল, অসুস্থ, বিচ্ছিন্ন এবং ক্ষমতাহীন অবস্থায়।”

গোলান এই চুক্তিকে দীর্ঘ বছরের ব্যর্থতার চূড়ান্ত পরিণতি হিসেবে আখ্যায়িত করেন। তিনি আরও বলেন, “নেতানিয়াহু তার ক্ষমতার মেয়াদ এমন এক অবস্থায় শেষ করছেন, যেখানে ইসরাইলের শত্রুরা আরও শক্তিশালী হয়েছে, ইসরাইল দুর্বল হয়েছে এবং আমাদের যোদ্ধাদের রক্ত দিয়ে তৈরি করা প্রতিরোধব্যবস্থা চোখের সামনে ক্ষয়প্রাপ্ত হচ্ছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গেস্টরুম-গণরুমে নির্যাতনের স্মৃতি লিখন প্রতিযোগিতা: বিজয়ীদের পুরস্কৃত করল ডাকসু

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: ইসরাইলের সামরিক অর্জন মুছে গেছে, নেতানিয়াহুর তীব্র সমালোচনা গোলানের

আপডেট সময় : ১২:৫৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬