মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, লেবাননে ইসরায়েলের হামলাগুলো এই চুক্তিকে প্রায় বাতিল করে দিয়েছিল।
নেতানিয়াহু সম্পর্কে ট্রাম্প বলেন, ‘সে অত্যন্ত কঠিন একজন মানুষ। সত্যি বলতে, এই চুক্তির জন্য তার আমাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ থাকা উচিত। কারণ ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তবে ইসরায়েল দুই ঘণ্টার বেশি টিকে থাকতে পারত না।’
তবে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উভয় পক্ষ যদি একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে ইরানের ওপর পুনরায় হামলা শুরু করার হুমকিও দিয়েছেন ট্রাম্প।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে ইরানে চালানো ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার কারণেই তারা এই চুক্তিতে সম্মত হতে বাধ্য হয়েছে। তিনি বলেন, ‘তারা তৃতীয় কোনো হামলা দেখতে চায়নি। তারা বেঁচে থাকাকে গুরুত্ব দেয়।’
সাক্ষাৎকারের শেষে ট্রাম্প মন্তব্য করেন, ‘আমাদের চালানো ওই হামলাগুলো এই চুক্তিটি সম্পন্ন করার ক্ষেত্রে বিশাল প্রভাব ফেলেছে, সত্যিই এক বিশাল প্রভাব।’
রিপোর্টারের নাম 
























