ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

পদ্মার দুর্গম চরে বিজিবির চিকিৎসাসেবা: স্বস্তি পেলেন হাজারো মানুষ

রাজশাহীর পদ্মানদীর দুর্গম চর আষাড়িয়াদহের হাজারো মানুষের কাছে স্বাস্থ্যসেবা ছিল এক কঠিন বাস্তবতা। যোগাযোগ বিচ্ছিন্নতা এবং আর্থিক অসচ্ছলতার কারণে প্রায় ৪০ হাজার মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এই কঠিন পরিস্থিতিতে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত শনিবার রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর উদ্যোগে ও অর্থায়নে চর আষাড়িয়াদহ এলাকায় দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

জনদুর্ভোগ লাঘবে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে বিজিবির একজন চিকিৎসকসহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ সাতজন চিকিৎসক সেবা প্রদান করেন। চিকিৎসা কার্যক্রমে সার্বিক সহায়তার জন্য রাজশাহী সেক্টরের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসারও উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই কার্যক্রমে নারী, পুরুষ ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।

মেডিকেল ক্যাম্প পরিদর্শন করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবাসীর জানমালের নিরাপত্তা ও কল্যাণে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, চরাঞ্চলের মানুষ স্বাস্থ্যসেবা থেকে অনেকটাই বিচ্ছিন্ন। তাদের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা গভীর সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন (৬৫) বলেন, চর থেকে শহরে গিয়ে ডাক্তার দেখানো আমাদের জন্য খুব কষ্টকর। বিজিবি আমাদের এলাকায় এসে চিকিৎসা ও ওষুধ দিয়েছে, এতে আমরা অনেক উপকৃত হচ্ছি। চর আষাড়িয়াদহ ইউনিয়নের সদস্য আব্দুল হাই জানান, এই চরাঞ্চলে ৪০ হাজারেরও বেশি মানুষের জন্য একটি মাত্র স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, কিন্তু সেটিও কয়েক বছর ধরে ডাক্তারশূন্য অবস্থায় বন্ধ প্রায়। বিজিবির পক্ষ থেকে মাঝে মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প হলেও, এবারের ক্যাম্পটি ছিল সর্ববৃহৎ পরিসরের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিতর্ক যেন জাহ্নবীর নিত্যসঙ্গী

পদ্মার দুর্গম চরে বিজিবির চিকিৎসাসেবা: স্বস্তি পেলেন হাজারো মানুষ

আপডেট সময় : ০৮:৫৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬