ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

মানবপাচার: শাশুড়ি গ্রেপ্তার, জামাইসহ অন্য আসামিদের খুঁজছে পুলিশ

মাদারীপুরে মানবপাচার মামলায় শাশুড়ি কুলসুম বেগমকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তার জামাই কুদ্দুস রহমান (৩৫) এখনো পলাতক। রোববার দুপুরে গ্রেপ্তারকৃত কুলসুম বেগমকে আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে শিবচর উপজেলার কেরানীবাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, সদর উপজেলার চর খোয়াজপুর গ্রামের সালাউল্লাহকে (২২) ইতালি পাঠানোর কথা বলে বাঁশকান্দি গ্রামের কুদ্দুস সালাউল্লাহর পরিবারের কাছ থেকে ২০ লাখ টাকা নেয়। এরপর তাকে সৌদিআরব হয়ে লিবিয়া নিয়ে আটকে নির্যাতন চালানো হয়। নির্যাতনের ভিডিও বার্তা পাঠিয়ে মুক্তিপণ হিসেবে আরও ২০ লাখ টাকা আদায় করা হয়। মুক্তিপণ দেওয়ার পরও ছয় মাস ধরে সালাউল্লাহর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবার আশঙ্কা করছে, তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, মানবপাচার মামলায় শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে এবং জামাইসহ বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় ৫০ অসহায় পরিবারে নিরাপদ পানির জন্য টিউবওয়েল বিতরণ

মানবপাচার: শাশুড়ি গ্রেপ্তার, জামাইসহ অন্য আসামিদের খুঁজছে পুলিশ

আপডেট সময় : ০৭:৪৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬