ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

এক ফ্রেমে ডলি জহুর, মুনিরা মেমী ও জাকিয়া বারী মম: নতুন ধারাবাহিকে তিন তারকা

একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর, গুণী অভিনেত্রী ও আবৃত্তি শিল্পী মুনিরা বেগম মেমী এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম এবারই প্রথম একসঙ্গে একই ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকটির নাম ‘চাওয়া পাওয়া’।

আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে মনসুর রহমান চঞ্চল এই দীর্ঘ ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন। নাটকটি পরিচালনা করছেন গুণী নির্মাতা রাকেশ বসু। বর্তমানে নাটকটির শুটিংয়ের কাজ চলছে এবং সম্পাদনার কাজ শেষ হলেই এনটিভিতে এর প্রচার শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন। এই নাটকে ডলি জহুর মুনিরা মেমীর শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন।

ডলি জহুর বলেন, ‘চাওয়া পাওয়া’ ধারাবাহিক নাটকটির গল্প অত্যন্ত সুন্দর। রাকেশ বসু খুব যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। আজকাল ভালো গল্প নিয়ে নাটক নির্মাণ কমই হয়, কিন্তু রাকেশ-এর গল্প নির্বাচন সবসময়ই খুব ভালো। তার প্রতিটি নাটকেই একটি বার্তা থাকে। ‘চাওয়া পাওয়া’ একটি পারিবারিক গল্পের নাটক। আমরা সবাই মিলে বেশ আনন্দ নিয়ে কাজটি করছি। আশা করছি, প্রচার শুরু হলে দর্শকদের ভালো লাগবে।

মুনিরা বেগম মেমী বলেন, ‘চাওয়া পাওয়া’ আমাদের জীবনেরই গল্পের নাটক। ডলি আপার সঙ্গে অনেকদিন পর কোনো ধারাবাহিক নাটকে কাজ করছি। সঙ্গে মম, দিনারসহ আরও অনেকেই আছেন এই ধারাবাহিকে, যে কারণে কাজটি করতেও বেশ ভালো লাগছে। রাকেশ বসু সত্যিই ভীষণ পরিপাটি, পরিচ্ছন্ন এবং মেধাবী একজন পরিচালক। তার নির্দেশনায় কাজ করে আমি মুগ্ধ। তিনি কাজের প্রতিটি ক্ষেত্রে স্পষ্ট ও সুনির্দিষ্ট থাকেন।

বর্তমানে ডলি জহুর সিনেমাতে কাজ করার চেয়ে টিভি নাটকেই বেশি ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে মুনিরা বেগম মেমী আগের মতো অনেক বেশি কাজ না করলেও ভালো লাগার গল্পেই অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় ৫০ অসহায় পরিবারে নিরাপদ পানির জন্য টিউবওয়েল বিতরণ

এক ফ্রেমে ডলি জহুর, মুনিরা মেমী ও জাকিয়া বারী মম: নতুন ধারাবাহিকে তিন তারকা

আপডেট সময় : ০৭:৪৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬