ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

পুশ ইন বন্ধে ভারতের প্রতি আহ্বান, শুভেন্দুকে বাংলাদেশে পাঠানোর প্রস্তাব

বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন অবিলম্বে সীমান্ত ‘পুশ ইন’ বন্ধ করার জন্য। তিনি বলেছেন, দেশের সম্মান ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে অন্য দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা হবে।

রবিবার (আজ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রজন্ম আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। সমাবেশে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, পুশ ইন-এর বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ। তিনি আরও উল্লেখ করেন যে, সীমান্তে বিজিবির পাঁচজন সদস্য উপস্থিত থাকলেও বাংলাদেশের পাঁচ হাজার সাধারণ মানুষ পুশ ইন প্রতিহত করতে এগিয়ে আসছে।

ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানিয়ে আলাল পুশ ইন বন্ধের প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, ‘সীমান্তে পুশ ইন করতে যখন এত আগ্রহ আপনাদের, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দেন। তার বাড়ি তো বরিশাল। শুভেন্দু অধিকারীকে পাঠিয়ে দেন। আমরা সম্মানের সঙ্গে তার আতিথেয়তা করব। কারণ, আমরা আপনাদের মতো আচরণ করি না।’

বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন যে, ভারতে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করা হচ্ছে এবং সংখ্যালঘু মুসলমানদের ওপর অত্যাচার চালানো হচ্ছে, যা বিশ্বজুড়ে নিন্দিত হচ্ছে। সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। তিনি বলেন, ভারতের হাইকমিশনার বাংলাদেশে প্রবেশ করেই ‘আমরা এক-অভিন্ন’ বলেছেন, কিন্তু কুখ্যাত রাজনীতিবিদ শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়া হয়েছে, যা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। তিনি হতদরিদ্র নিরীহ ভারতীয়দের পুশ ইন বন্ধের পাশাপাশি ‘খুনি হাসিনা’সহ ভারতে পলাতক আওয়ামী ফ্যাসিস্ট দুষ্কৃতিকারীদের ‘পুশ আউট’ করে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিতর্ক যেন জাহ্নবীর নিত্যসঙ্গী

পুশ ইন বন্ধে ভারতের প্রতি আহ্বান, শুভেন্দুকে বাংলাদেশে পাঠানোর প্রস্তাব

আপডেট সময় : ০৯:০০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬