জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে সরকার দলীয় সংসদ সদস্যের আপত্তিকর মন্তব্যের জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রবিবার (আজ) এই ঘটনা ঘটে, যখন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বিরোধী দলীয় নারী সংসদ সদস্যদের লক্ষ্য করে এমন মন্তব্য করেন।
মনিরুল হক চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে বিরোধী দলীয় সংসদ সদস্যরা তাৎক্ষণিক প্রতিবাদ জানান এবং এ নিয়ে কয়েক মিনিটের জন্য সংসদের কার্যক্রম ব্যাহত হয়। ডেপুটি স্পিকার কায়সার কামাল বিষয়টি হস্তক্ষেপ করে সংসদ সদস্যের বক্তব্য প্রত্যাহার (এক্সপাঞ্জ) করার নির্দেশ দেন। এরপর উত্তেজনা প্রশমিত হয়। পরবর্তীতে বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই মন্তব্যকে অমার্জনীয় এবং বর্ণবাদী আখ্যা দেন।
রবিবার সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে মনিরুল হক চৌধুরী জামায়াতে ইসলামকে চেনা কঠিন বলে মন্তব্য করেন। তিনি তার জেলার সংসদ সদস্য আবদুল্লাহ মো. তাহেরকে নিয়ে একটি ঘটনা উল্লেখ করে বলেন যে, ২০০১ সালে মন্ত্রী হওয়ার পর খন্দকার মোশাররফ হোসেন এমপিদের স্ত্রীদের দাওয়াত দিয়েছিলেন। তিনি নিজেও স্ত্রীকে নিয়ে কোথাও যান না বিপদের আশঙ্কায়। কিন্তু তাহের ভাই স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন। সেখানে একটি ঘটনা ঘটে যা শুনে সংসদে হাসির রোল পড়ে যায়।
এই ঘটনার পর মনিরুল হক চৌধুরী বর্তমান সংসদে বিরোধী দলীয় নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমাদের হাউজে বোনেরা এমপি হয়ে এসেছেন। আমি অভিনন্দন জানাতে চাই, সবাই মেধাবী। দুজনের বক্তৃতা শুনেছি, আগামীতে কিছু করতে পারবেন। লেখাপড়া জানা। কিন্তু বুঝলামনা তো কারা আপনারা?’ তিনি সরকার ও বিরোধী দলীয় মহিলা সংসদ সদস্যদের দিকে ইঙ্গিত করে বলেন, ‘আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এই দিকে (জামায়াতের মহিলা এমপিদের) দেখলে… কি আছে বুঝবো না, এটা ঠিক না।’ এই মন্তব্যের পর ডেপুটি স্পিকার ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কথা বলার ওপর জোর দেন।
রিপোর্টারের নাম 





















