ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

উদ্যোক্তা তৈরিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বিসিকের যৌথ প্রশিক্ষণ শুরু

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)-এর যৌথ উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর ২০১ নম্বর কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মোঃ ফরহাদ আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ রফিউল আজম খান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নূর আলম সিদ্দিক, মার্কেটিং বিভাগের অধ্যাপক শেখ মাজেদুল হক এবং বিসিক জেলা কার্যালয়, রংপুরের সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রকিবুল হাসান।

প্রশিক্ষণ কর্মসূচিটির কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)-এর সহযোগী অনুষদ সদস্য মোঃ তানজিম হোসেন। এছাড়া কোর্স সমন্বয়কারী হিসেবে রয়েছেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)-এর সহকারী অনুষদ সদস্য মিফতাহুল জান্নাত রিপা এবং মোঃ জুবায়ের ইসলাম।

বক্তারা তাঁদের বক্তব্যে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে উদ্যোক্তা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা, উদ্ভাবনী চিন্তাশক্তি এবং ব্যবসায়িক দক্ষতার বিকাশের মাধ্যমে একটি সক্ষম ও আত্মনির্ভরশীল তরুণ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এই লক্ষ্যেই বিসিক দীর্ঘদিন ধরে দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

আগামী ১৭ জুন ২০২৬ পর্যন্ত চলমান এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, উদ্যোগ ব্যবস্থাপনা, বিপণন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, নেতৃত্ব উন্নয়ন এবং সফল উদ্যোক্তা হওয়ার বিভিন্ন ব্যবহারিক ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন। এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা সংস্কৃতির বিকাশ ঘটানো এবং সফল আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে অবদান রাখা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিতর্ক যেন জাহ্নবীর নিত্যসঙ্গী

উদ্যোক্তা তৈরিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বিসিকের যৌথ প্রশিক্ষণ শুরু

আপডেট সময় : ০৮:৫৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬