ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

তরুণ উদ্ভাবক সাজ্জাদুলের পরিবেশবান্ধব পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পণ্য পরিদর্শন করেছেন। রবিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে তিনি পচা ও পরিত্যক্ত সবজি থেকে তৈরি পচনযোগ্য পলিথিনসহ সাজ্জাদুলের উদ্ভাবিত অন্যান্য পণ্য দেখে মুগ্ধ হন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় সাজ্জাদুল ইসলাম প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে তিনি পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরি করতে সক্ষম হয়েছেন।

প্রধানমন্ত্রী দেশীয় কাঁচামাল ব্যবহার করে তৈরি পরিবেশবান্ধব এসব উদ্ভাবনের প্রশংসা করেন। একইসঙ্গে তিনি সাজ্জাদুল ইসলামের উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন এবং তার গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে উৎসাহিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

তরুণ উদ্ভাবক সাজ্জাদুলের পরিবেশবান্ধব পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৬:৪০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬