ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

সিডিএ চেয়ারম্যানের অঙ্গীকার: জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চট্টগ্রামের স্বার্থ রক্ষা

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেছেন, ‘জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সিডিএ ও চট্টগ্রাম নগরের স্বার্থ রক্ষা করা হবে। সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনে তিনি অঙ্গীকারবদ্ধ। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক স্বার্থের ঊর্ধ্বে নগর ও সিডিএর স্বার্থ রক্ষা করা এখন সবচেয়ে বড় ঈমানি দায়িত্ব।’

রোববার ঢাকা থেকে ফিরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘সকল সেবা সংস্থার একক লক্ষ্য হওয়া উচিত চট্টগ্রামকে উন্নত কিছু দেওয়া। সমন্বিত উদ্যোগ ছাড়া নগরীর দীর্ঘদিনের সংকটগুলো সমাধান করা সম্ভব নয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক), ওয়াসা, ওয়াপদা, গ্যাস, ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে সমন্বয় রেখে সিডিএ আগামী দিনে কাজ করবে। চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করার পাশাপাশি নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনভোগান্তি কমানো এবং টেকসই উন্নয়নের ওপর সর্বোচ্চ জোর দেওয়া হবে।’

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন নগরকে বৈজ্ঞানিক ও যুগোপযোগী পদ্ধতিতে সাজানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি নগর পরিকল্পনাবিদ, পরিবেশ কর্মী ও গবেষকদের সাথে কথা বলতে আগ্রহী এবং তাঁদের পরামর্শ নিয়ে সিডিএর উন্নয়ন প্রকল্প হাতে নিতে চান। অপরিকল্পিত উন্নয়ন জাতির জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে, এমনটা তিনি হতে দিতে চান না। এই নগরকে উন্নত কিছু দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য বলে তিনি জানান। এ সময় তাঁর সাথে বিএনপি নেতা নুরুল মোস্তফা খোকনসহ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, চট্টগ্রাম মহানগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও সন্দ্বীপ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ: ৩০০ পদে আবেদনের সুযোগ

সিডিএ চেয়ারম্যানের অঙ্গীকার: জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চট্টগ্রামের স্বার্থ রক্ষা

আপডেট সময় : ০২:০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬