ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

নৌ-নীতিমালা বাস্তবায়নের দাবি ক্ষতিগ্রস্ত কার্গো জাহাজ মালিকদের, সিন্ডিকেট ভাঙার আহ্বান

চুক্তি মোতাবেক বকেয়াসহ জাহাজের ডেমারেজ অবিলম্বে পরিশোধ এবং শিল্প রক্ষায় সরকার প্রণীত নৌ-নীতিমালা-২০২৪ এর পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছেন দেশের ক্ষতিগ্রস্ত কার্গো জাহাজ মালিকরা। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন অনুষ্ঠানে তারা এই দাবি জানান। দেশের বিভিন্ন জেলার কার্গো জাহাজ মালিকরা এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এই জাহাজ শিল্প বর্তমানে ধ্বংসের মুখে। কতিপয় সিন্ডিকেট চক্রের কারণে শিল্পে কোনো নিয়মনীতি মানা হচ্ছে না। সাধারণ জাহাজ মালিকরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন এবং শত শত কোটি টাকা লুটে নেওয়া হচ্ছে।

তারা অভিযোগ করেন, পণ্য এজেন্টদের কারসাজিতে সময়মতো জাহাজের মালামাল খালাস হচ্ছে না। ১৫ দিন থেকে শুরু করে ৩ মাস পর্যন্ত মালামাল নদীতে জাহাজে গুদামজাত করে রাখা হচ্ছে, যার ফলে জাহাজ মালিকদের প্রতি মাসে লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে বক্তারা সরকারের দ্রুত হস্তক্ষেপ ও সুরাহা কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চক্ষু সেবায় বিএনএসবি ও সিইআইটিসির অবদান: বার্ষিক সাধারণ সভায় অগ্রগতি পর্যালোচনা

নৌ-নীতিমালা বাস্তবায়নের দাবি ক্ষতিগ্রস্ত কার্গো জাহাজ মালিকদের, সিন্ডিকেট ভাঙার আহ্বান

আপডেট সময় : ০৮:৪৬:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬