ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

চট্টগ্রামের রাউজানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে আবারও দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল এ তথ্য জানান।

মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ এবং রাউজান থানা পুলিশ যৌথভাবে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় এ অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলো– জহির আহমদ (৫২), সাকিবুল ইসলাম (২২), মো. রানা।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, উপজেলার নোয়াপাড়া চৌধুরীহাট মুসলিম হাইস্কুলের পাশে মুদি দোকানে অভিযান চালিয়ে দোকানি জহির আহমদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে দোকানের পাশ থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলিভর্তি ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। জহিরের দেওয়া তথ্যের ভিত্তিতে পটিয়ার হাইদগাঁও মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাকিবুল ইসলাম ও রানাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা এবং রাউজান থানা পুলিশের অভিযানে নভেম্বরে অস্ত্র আইনে মামলা হয়েছে মোট ৫টি। আসামি গ্রেফতার হয়েছে ৮ জন। বিভিন্ন অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ১৬টি, দেশি অস্ত্র ৮টি, গুলি ৭৫ রাউন্ড ও ২৪টি কার্তুজ উদ্ধার করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

চট্টগ্রামের রাউজানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩

আপডেট সময় : ০৭:১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫