ইরানের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা মেজর জেনারেল আলি আবদুল্লাহি দাবি করেছেন, বিশ্ব খুব শিগগিরই আগ্রাসী শত্রুদের পরাজয় এবং তেহরানের বিজয়ের প্রতিধ্বনি শুনতে পাবে। শুক্রবার দেশটির দেজফুলে আয়োজিত এক স্মরণসভায় অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। জেনারেল গোলামালি রশিদ ও তার ছেলের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
জেনারেল আবদুল্লাহি তার বক্তব্যে বলেন, শত্রুরা ভেবেছিল ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করে দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় ফাটল ধরানো যাবে। কিন্তু তারা সফল হয়নি, কারণ শহীদদের রেখে যাওয়া কৌশলগত চিন্তা ও অভিজ্ঞতা নতুন প্রজন্মকে পথ দেখাচ্ছে। তিনি বর্তমান সশস্ত্র বাহিনীর সক্ষমতার প্রশংসা করে বলেন, আধুনিক ‘হাইব্রিড’ যুদ্ধ মোকাবিলায় ইরানের কমান্ডাররা অত্যন্ত দক্ষ।
তিনি আরও উল্লেখ করেন যে, ইরানের স্থল, জল ও আকাশসীমার অতন্দ্র প্রহরীরা জাতীয় মর্যাদা রক্ষায় সর্বদা প্রস্তুত। আল্লাহর রহমতে সন্ত্রাসবাদী শত্রুদের বিরুদ্ধে ইরানের চূড়ান্ত বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র।
রিপোর্টারের নাম 

























