ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

পত্নীতলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও উল্লাস

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নওগাঁর পত্নীতলায় ব্রাজিল সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে শুক্রবার বিকেলে উপজেলার নজিপুর পৌর শহরে এক বিশাল মোটর শোভাযাত্রা বের করেন স্থানীয় ব্রাজিল ভক্তরা।

বিকেল ৫টার দিকে নজিপুর পাবলিক মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। কয়েকশ সমর্থক মোটরসাইকেল নিয়ে ব্রাজিলের পতাকা ও প্রিয় খেলোয়াড়দের ছবি সম্বলিত ব্যানার হাতে শহর প্রদক্ষিণ করেন। শোভাযাত্রাটি নজিপুরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

আয়োজকরা জানান, ফুটবল প্রেমীদের ঐক্যবদ্ধ করা এবং বিশ্বমঞ্চে ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রদর্শন করতেই এই উৎসবমুখর আয়োজন। সমর্থকদের বিশ্বাস, নান্দনিক ফুটবল খেলে এবারও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে সেলেসাওরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ বাছাই: বসনিয়ার সঙ্গে ড্র করে পয়েন্ট হারাল কানাডা

পত্নীতলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ও উল্লাস

আপডেট সময় : ০৯:১৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬