ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ৩ লাল কার্ড: রেফারিদের কঠোর হওয়ার বার্তা?

২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতেই এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচেই রেফারি তিনবার লাল কার্ড দেখিয়ে খেলোয়াড়দের মাঠ ছাড়া করেন। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচেই এমন কার্ডের মহড়া আগে কখনো দেখা যায়নি। ফলে প্রশ্ন উঠেছে, এবারের আসরে কি রেফারিরা আগের চেয়ে অনেক বেশি কঠোর হতে যাচ্ছেন?

ম্যাচের প্রথমার্ধের ইনজুরি টাইমে দক্ষিণ আফ্রিকার ইয়াইয়া সিথোলে মেক্সিকোর খেলোয়াড়কে ফাউল করায় প্রথম লাল কার্ড দেখেন। এরপর ৭৪ মিনিটে ভিএআর পর্যালোচনার পর সহিংস আচরণের দায়ে লাল কার্ড পান থেম্বা জোয়ানে। সবশেষে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মেক্সিকোর সিজার মন্টেস প্রতিপক্ষকে নিশ্চিত গোলের সুযোগ থেকে বঞ্চিত করায় তৃতীয় লাল কার্ডটি দেখেন। যদিও মেক্সিকো ম্যাচটি ২-০ গোলে জয়লাভ করেছে, তবে মাঠের লড়াই ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন রেফারির এই কঠোর অবস্থান।

পরিসংখ্যান বলছে, গত কাতার বিশ্বকাপের পুরো আসরে মাত্র চারটি লাল কার্ড দেখানো হয়েছিল। আর এবার প্রথম ম্যাচেই দেখা গেল তিনটি। ফুটবল বিশ্লেষকদের মতে, ফিফা হয়তো এবার শৃঙ্খলা রক্ষায় রেফারিদের জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দিয়েছে। আন্তর্জাতিক ফুটবলের নিয়ম অনুযায়ী সরাসরি লাল কার্ডের এই সিদ্ধান্তগুলো সঠিক হলেও, প্রথম ম্যাচেই এমন কঠোরতা টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে খেলোয়াড়দের মনস্তত্ত্বে বড় প্রভাব ফেলতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিজিসিবির টেন্ডার কেলেঙ্কারি: কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ৩ লাল কার্ড: রেফারিদের কঠোর হওয়ার বার্তা?

আপডেট সময় : ০৮:১৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬