ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

বেতন বৃদ্ধি দুর্নীতি কমাতে সহায়ক হবে, আশাবাদী অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এবারের বাজেটে নতুন পে-স্কেলের সুখবর এসেছে। দীর্ঘ এগারো বছর পর নতুন বেতন কাঠামো (পে-স্কেল) ঘোষণা করেছে সরকার। এই বেতন বৃদ্ধির ফলে সরকারি চাকরিজীবীদের দুর্নীতি কমবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামী অর্থবছরের বাজেট পেশ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী উল্লেখ করেন, বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমার কথা। কারণ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন হলেই দুর্নীতি কমবে।

এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী জানান, সরকারি কর্মচারীরা প্রায় এগারো বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন। এই সময়ে মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় ২৩১ মাদক গডফাদারের নিয়ন্ত্রণে শতাধিক স্পট, উদ্বেগ বাড়ছে

বেতন বৃদ্ধি দুর্নীতি কমাতে সহায়ক হবে, আশাবাদী অর্থমন্ত্রী

আপডেট সময় : ০৬:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬