বাংলাদেশের শীর্ষস্থানীয় বেভারেজ ব্র্যান্ড মোজো আবারও তাদের ভোক্তাদের জন্য নিয়ে এসেছে এক অভাবনীয় অফার – ‘মোজো বিরাট CARবার’। এই বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে অংশগ্রহণকারীরা জিতে নিতে পারবেন একটি ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, স্মার্ট টিভি, আইফোনসহ আরও অসংখ্য আকর্ষণীয় পুরস্কার।
তারুণ্যের পছন্দের ব্র্যান্ড হিসেবে মোজো সবসময়ই নতুনত্ব এবং উদ্ভাবনী আয়োজনের মাধ্যমে ভোক্তাদের সঙ্গে এক নিবিড় সম্পর্ক বজায় রেখেছে। ভোক্তাদের এই ভালোবাসা ও আস্থার প্রতিদানস্বরূপই এবার এই বিশাল আয়োজন করা হয়েছে।
ক্যাম্পেইনে অংশ নেওয়া অত্যন্ত সহজ। মোজো বা ক্লেমনের ১ লিটার বা ২ লিটার বোতল কিনে এর লেবেলে থাকা QR কোড স্ক্যান করলেই ভোক্তারা সরাসরি offer.mojo-drink.com মাইক্রোসাইটে প্রবেশ করতে পারবেন। সেখানে প্রয়োজনীয় তথ্য যেমন নাম, মোবাইল নম্বর ও ঠিকানা দিয়ে বোতলের ক্যাপের নিচে থাকা ইউনিক কোড সাবমিট করলেই আপনিও হয়ে যেতে পারেন ভাগ্যবান বিজয়ীদের একজন।
এছাড়াও, প্রতিটি মোজো ও ক্লেমন ১ লিটার বোতলের সঙ্গে নিশ্চিত উপহার হিসেবে থাকছে ক্রাঞ্চো চিপস এবং ২ লিটার বোতলের সঙ্গে থাকছে চিজ পাফস।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও সৈয়দ জহুরুল আলম বলেন, ‘মোজো সবসময় তরুণদের আধুনিক জীবনযাত্রা এবং পরিবর্তনশীল চাহিদার কথা মাথায় রেখে নতুন কিছু করার চেষ্টা করে। আমাদের প্রতিটি ক্যাম্পেইনে ভোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে মোজো তাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এই ভালোবাসা ও আস্থা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও আমরা তরুণদের স্বপ্ন পূরণের যাত্রায় তাদের পাশে থাকতে চাই।’
রিপোর্টারের নাম 

























