ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

ব্যাংকে চার লাখ টাকা পর্যন্ত জমা থাকলে আবগারি শুল্ক নয়

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংকে জমা রাখা টাকার ওপর আবগারি শুল্ক মওকুফের সীমা বাড়ানো হচ্ছে। এর ফলে আগামী অর্থবছর থেকে যাদের ব্যাংক হিসাবে চার লাখ টাকা পর্যন্ত জমা থাকবে, তাদের কোনো আবগারি শুল্ক দিতে হবে না। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে এই সুবিধা ঘোষণা করেন।

বর্তমানে ব্যাংক হিসাবে তিন লাখ টাকা থাকলে বছরে একবার আবগারি শুল্ক দিতে হয়। এবার এই সীমা বাড়িয়ে চার লাখ টাকা করা হয়েছে। ব্যাংক হিসাবে আমানতের স্থিতি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে বছরে একবারই আবগারি শুল্ক দিতে হবে। এ ছাড়া একটি ঋণ হিসাবের বিপরীতে শুধু একবারই আবগারি শুল্ক কাটা হবে।

এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে শুল্ক অব্যাহতির সীমা বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, ব্যাংকিং ব্যবস্থায় একটি ঋণ হিসাবের বিপরীতে একাধিক ডিল বা অ্যাকাউন্ট খোলা হলে প্রতিটির বিপরীতে আবগারি শুল্ক কাটা হতো, তবে এখন একবারই কাটা হবে।

উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা এবং সামগ্রিক বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বাজেটের এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনুদানের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ে বিলম্ব, অনিশ্চয়তায় সরকারি অনুদানের সিনেমা

ব্যাংকে চার লাখ টাকা পর্যন্ত জমা থাকলে আবগারি শুল্ক নয়

আপডেট সময় : ১০:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬