ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

বরিশালে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী পলাতক

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মাদক বিরোধী এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের বন্দর রোড সংলগ্ন রাজ্জাক স্মৃতি কলোনির কেডিসি বালুর মাঠ এলাকা থেকে মাদক ব্যবসায়ী সাইদুলের বসতঘর থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক সগীর হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী সাইদুল ইসলামকে আটকের জন্য অভিযান চালানো হলেও সে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, কেডিসি বস্তির মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম এবং মৃত আলমগীর সরদারের মেয়ে নিলুফা ইয়াসমিন নিলু যৌথভাবে এই মাদক আমদানি করেছিলেন। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়াও, মাদক চক্রের সঙ্গে জড়িত সাইদুল ও নিলুফাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে বাংলাদেশের জোরালো প্রস্তাব

বরিশালে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী পলাতক

আপডেট সময় : ০৯:১৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬