ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ব্রিটিশ হাইকমিশন প্রতিনিধি দলের সঙ্গে জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে। মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ব্রিটিশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নেইল গান্ধী। দলে আরও উপস্থিত ছিলেন শাহনাজ করিম এবং এশিয়া ফাউন্ডেশনের BSEA টিম লিডার সারা এল. টেইলর।

বৈঠকের শুরুতে উপদেষ্টা বাংলাদেশকে অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে বিবেচনা করার জন্য যুক্তরাজ্য সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। ব্রিটিশ প্রতিনিধি দলের সদস্য শাহনাজ করিম বাংলাদেশের বর্তমান আমলাতন্ত্রের অবস্থা, কার্যকারিতা এবং চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চান। জবাবে উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনে রাজনৈতিকীকরণ ও দুর্নীতির বিস্তার ঘটেছিল, যা এর কার্যকারিতা ও গৌরবকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার মেধাভিত্তিক প্রশাসন গঠনে কাজ করছে।

বৈঠকে ব্রিটিশ পক্ষ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও পর্যবেক্ষণে কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করে। এ বিষয়ে উপদেষ্টা শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি সরকারি কর্মকর্তাদের জন্য যুক্তরাজ্যের ‘Managing at the Top (MATT)’ প্রশিক্ষণ কর্মসূচির আদলে প্রশিক্ষণের প্রস্তাব দেন এবং বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPATC) ও আঞ্চলিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। ব্রিটিশ প্রতিনিধি দল এসব প্রস্তাবে ইতিবাচক সাড়া দেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

ব্রিটিশ হাইকমিশন প্রতিনিধি দলের সঙ্গে জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক

আপডেট সময় : ০৭:১৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬