ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

সন্ত্রাসী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে মাদারগঞ্জে বিএনপি নেতা বহিষ্কৃত

দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামালপুরের মাদারগঞ্জে এক বিএনপি নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত সোহেল রানা উপজেলার গুনারীতলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সোমবার রাতে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহেল রানাকে ইতিপূর্বে একাধিকবার সতর্ক করা হলেও তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। ফলে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় একটি বাস কাউন্টারের স্টাফ ও চালককে মারধরের অভিযোগ ওঠে সোহেল রানার বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে প্রায় সাড়ে ২৫ ঘণ্টা ঢাকাগামীসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছিলেন শ্রমিকরা। পরবর্তীতে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়। উপজেলা বিএনপি জানিয়েছে, সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা রক্ষায় তারা আপসহীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

সন্ত্রাসী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে মাদারগঞ্জে বিএনপি নেতা বহিষ্কৃত

আপডেট সময় : ১০:০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬