ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

চলতি বছর হচ্ছে না সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের তিন নির্বাচন

দেশের সিটি করপোরেশন, পৌরসভা এবং উপজেলা পরিষদের নির্বাচন চলতি বছরে অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বছরের শেষ দিকে শুরু হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তৃণমূল পর্যায়ে জনমত যাচাইয়ের জন্য ইউপি নির্বাচনকে একটি ‘টেস্ট কেস’ হিসেবে বিবেচনা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান বর্তমানে মেয়াদোত্তীর্ণ হলেও নির্বাচন আয়োজনের বিষয়ে উচ্চপর্যায় থেকে এখনো কোনো চূড়ান্ত নির্দেশনা আসেনি। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান জানিয়েছেন, নির্বাচনের বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সরকারের সবুজ সংকেত পেলে প্রশাসনিকভাবে তারা প্রস্তুতি শুরু করবেন।

এর আগে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জুলাই-আগস্ট মাসে ভোট শুরুর কথা বললেও বর্তমান পরিস্থিতিতে তা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো বর্তমানে রুটিন কাজ চালিয়ে যাচ্ছে এবং নির্বাচনের কোনো দাপ্তরিক প্রস্তুতি এখনো দৃশ্যমান নয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

চলতি বছর হচ্ছে না সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের তিন নির্বাচন

আপডেট সময় : ০৯:০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬