ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

বিএনপি নেতাদের সঙ্গে আইসিএপিপি মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় সফররত এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সংগঠন ‘আইসিএপিপি’-এর মহাসচিব ওহ সং সোমবার বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে আঞ্চলিক রাজনৈতিক সহযোগিতা, গণতন্ত্রের চর্চা এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আইসিএপিপি মহাসচিব আগামী জুন মাসে মঙ্গোলিয়ায় অনুষ্ঠিতব্য স্ট্যান্ডিং কমিটির বৈঠক এবং নভেম্বরে সিউলে অনুষ্ঠিতব্য ১৩তম সাধারণ পরিষদে অংশ নিতে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। বিএনপি নেতারা এই আমন্ত্রণকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে এশীয় দেশগুলোর মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সুযোগ আরও বৃদ্ধি পাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

বিএনপি নেতাদের সঙ্গে আইসিএপিপি মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৯:৩৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬