‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। র্যালিতে ছাত্র, শিক্ষক ও কর্মচারীরা পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।
র্যালি শেষে কলেজ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সিনিয়র উপাধ্যক্ষ ফাতেমা জোহরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওমেরা রিনিউবেল এনার্জি লিমিটেডের সিইও মাসুদুর রহিম। বক্তারা একটি সবুজ ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
পরিবেশ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন, রচনা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর আগে কলেজের ‘রেমিয়েন্স নেচার অ্যান্ড আর্থ ক্লাব’-এর উদ্যোগে ক্যাম্পাস থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণের একটি বিশেষ কর্মসূচি পালিত হয়। পরিবেশ রক্ষায় উৎসাহিত করতে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে গাছের চারা এবং জৈব কলম তুলে দেওয়া হয়।
রিপোর্টারের নাম 

























