ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

এনসিপি আরো ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থী ঘোষণা করবে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র নির্বাচনের জন্য আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করবে।

সোমবার বিকেলে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন।

এর আগে গত ১০ মে এনসিপি তাদের প্রথম দফায় ১০০ জন উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছিল। সেদিন রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম জানানো হয়।

স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম, কমিটির সদস্য তাহসীন রিয়াজ, আলাউদ্দীন মোহাম্মদ ও মনজিলা ঝুমা এবং এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মো. আতাউল্লাহ ও এস এম সুজা সাংগঠনিক বিভাগওয়ারি প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন।

উল্লেখ্য, এর আগে গত ২৯ মার্চ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের মেয়র পদেও দলীয় প্রার্থী ঘোষণা করেছিল এনসিপি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

এনসিপি আরো ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থী ঘোষণা করবে

আপডেট সময় : ০৮:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬