ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

নালিতাবাড়ীতে ১২ দিনে নিখোঁজ ৫ মাদরাসা ছাত্র, অভিভাবকদের উদ্বেগ

শেরপুরের নালিতাবাড়ীতে ১২ দিনের ব্যবধানে মোট পাঁচজন মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এদের সবার বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে। এই ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের অভিভাবকসহ অন্যান্যদের মাঝে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো- উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামের ইসরাফিল (১৫), পাঁচগাঁও গ্রামের খন্দকার মাশরাফি (১৩), একই গ্রামের রাব্বানী (১১), তোফায়েল (১২) এবং রাসেল (১৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ মে বুধবার সকাল দশটার দিকে উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে এবং স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী ইসরাফিল দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়।

এরপর গত ৬ জুন শনিবার নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারস্থ তাহফিজুল কোরআন মডেল মাদরাসার শিক্ষার্থী ও উপজেলার পাঁচগাঁও গ্রামের খন্দকার মোবারক হোসেনের ছেলে খন্দকার মাশরাফি মাদরাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়।

পরদিন, গত ৭ জুন রোববার দুপুরে উপজেলার পাঁচগাঁও গ্রামের ইক্বরা মডেল হাফেজিয়া মাদরাসা থেকে একই গ্রামের উকিল মিয়ার ছেলে রাব্বানী, মানিক মিয়ার ছেলে তোফায়েল এবং আব্দুল আওয়ালের ছেলে রাসেল নিখোঁজ হয়।

স্থানীয় সূত্র আরও জানায়, একসাথে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর মধ্যে রাব্বানী ও তোফায়েল এর আগেও একবার পালিয়েছিল। পরে আত্মীয়-স্বজনের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়েছিল। তারা পড়াশোনায় অমনোযোগী ছিল বলে জানা গেছে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফসান আল আলম জানান, নিখোঁজ শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শিশুদের উদ্ধারে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী সংসদীয় এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকি: প্রধানমন্ত্রীর ব্যাখ্যা

নালিতাবাড়ীতে ১২ দিনে নিখোঁজ ৫ মাদরাসা ছাত্র, অভিভাবকদের উদ্বেগ

আপডেট সময় : ০৮:২৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬