ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

তনু হত্যা মামলার সন্দেহভাজন আসামি হাফিজুর রহমানকে আদালতে হাজির

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলার সন্দেহভাজন আসামি হাফিজুর রহমানকে সোমবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। আদালত প্রাঙ্গণে হাজিরা শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ মামনুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২২ এপ্রিল (বুধবার) সকালে রাজধানীর কেরানীগঞ্জের বাসা থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরবর্তীতে তাকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হকের আদালতে তোলা হলে, মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেন এবং আদালত তিনদিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

গত ২৫ এপ্রিল রিমাণ্ড শুনানি শেষে তাকে আদালতে তোলা হলে, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবারের এই উপস্থিতি ছিল নিয়মিত হাজিরা অংশ হিসেবে, যা নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকার পরিদর্শক তরিকুল ইসলাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক আন্দোলনে চোখ হারানো যুবকের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

তনু হত্যা মামলার সন্দেহভাজন আসামি হাফিজুর রহমানকে আদালতে হাজির

আপডেট সময় : ০৭:১৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬