দেশের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে একটি ‘ছায়া বাজেট’ প্রকাশ করার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে অবস্থিত আল ফালাহ মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটি তাদের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, এই ‘ছায়া বাজেট’ প্রকাশনা অনুষ্ঠানে সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতের আমির শফিকুর রহমানসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। উল্লেখ্য, গত শুক্রবার জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শরিক এনসিপিও একটি ‘ছায়া বাজেট’ উপস্থাপন করেছিল, যেখানে দেশের অর্থনীতিকে ১২টি খাতে বিভক্ত করে ৭১টি প্রস্তাবনা পেশ করা হয়।
রিপোর্টারের নাম 



















