ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান: সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির এবং ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ইসলামী ব্যাংককে দখলের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে এবং এর পরিণাম ভোগ করতে হবে। তিনি আরও বলেন, জামায়াতের সমালোচনা করা যেতে পারে, কিন্তু জামায়াতের মতো একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা অনেকের পক্ষেই সম্ভব নয়।

সোমবার সকালে রাজধানীর উত্তরার ফায়দাবাদ এলাকায় তৃতীয় ধাপে আরও একটি ‘প্রাক হেলথ কেয়ার সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উচিত ছিল ইসলামী ব্যাংকের কার্যক্রম অনুসরণ করে সংকটে থাকা এবং দেউলিয়া হয়ে পড়া ব্যাংকগুলোকে পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া। তিনি ইসলামী ব্যাংককে দেশের অন্যতম সেরা ব্যাংক আখ্যায়িত করে দাবি করেন যে, দেশের মোট প্রবাসী আয়ের (রেমিট্যান্স) একটি উল্লেখযোগ্য অংশ এই ব্যাংকের মাধ্যমে আসে।

তিনি আরও বলেন, দেশকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে হবে। কোনো ভুল তথ্যে বিভ্রান্ত হওয়া উচিত নয়। সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যা দেশে অস্থিরতা সৃষ্টি করে।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলটি যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন অনুসরণ করে পরিচালিত হয়।

এ সময় ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান সম্পর্কেও তিনি কিছু সমালোচনামূলক মন্তব্য করেন।

স্বাস্থ্যখাত প্রসঙ্গে সেলিম উদ্দিন বলেন, চিকিৎসাসেবার মান উন্নয়নের জন্য জাতীয় বাজেটের অন্তত ৮ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া প্রয়োজন। তিনি সতর্ক করে বলেন, জনগণের অর্থ লুটপাট ও দুর্নীতি করলে অতীতের মতো জনগণই তার প্রতিক্রিয়া দেখাবে।

অনুষ্ঠানে চিকিৎসক, সামাজিক কর্মী এবং জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন, ইসরাফিল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী সংসদীয় এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকি: প্রধানমন্ত্রীর ব্যাখ্যা

ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান: সেলিম উদ্দিন

আপডেট সময় : ০২:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬