ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

কুলাউড়ায় প্রবাসী নেতা আবু সাঈদ যুবদলের সহসভাপতি হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

যুক্তরাষ্ট্র প্রবাসী কুলাউড়ার সন্তান আবু সাঈদ আহমেদ সদ্য গঠিত জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় মৌলভীবাজারের কুলাউড়ায় দলের নেতাকর্মীরা আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেছেন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভূকশিমইল ইউনিয়নের পালেরমোড়া বাজারে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী উৎসবমুখর পরিবেশে এই আনন্দ উদযাপন করেন।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে তারা বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এবং যুবদল কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। নিউইয়র্কে বসবাসরত আবু সাঈদ আহমেদ এর আগে যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং কেন্দ্রীয় যুবদলের বিগত কমিটিতে আন্তর্জাতিক সম্পাদক ছিলেন।

গত ৪ জুন বৃহস্পতিবার অনুমোদিত যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহসভাপতি হিসেবে স্থান পাওয়া আবু সাঈদ কুলাউড়া উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করছেন এবং দেশে ও প্রবাসে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক ও মানবিক কাজেও জড়িত রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী সংসদীয় এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকি: প্রধানমন্ত্রীর ব্যাখ্যা

কুলাউড়ায় প্রবাসী নেতা আবু সাঈদ যুবদলের সহসভাপতি হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

আপডেট সময় : ০১:৩১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬