ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

সুনামগঞ্জের মাহবুবুর রহমান কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মনোনীত

সুনামগঞ্জ জেলার হাওরাঞ্চল থেকে উঠে আসা মাহবুবুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। তার এই পদোন্নতিতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কালাগুজা গ্রামে জন্মগ্রহণকারী মাহবুবুর রহমান ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি জামালগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সহসভাপতি এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক থেকে কেন্দ্রীয় ছাত্রদলের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি সিলেট বিভাগীয় যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ বলেন, মাহবুবুর রহমানকে কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মনোনীত করার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।

মাহবুবুর রহমান বলেন, এই পদোন্নতি কেবল তার একার অর্জন নয়, বরং এটি সুনামগঞ্জের যুবসমাজের অর্জন। তিনি হাওরাঞ্চলের মাটি ও মানুষের জন্য কাজ করতে অঙ্গীকারবদ্ধ এবং তৃণমূলের প্রতিটি কর্মীর আস্থা ধরে রাখতে চান। আগামীতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে সকল ইউনিটকে সুসংগঠিত করার ওপর তিনি জোর দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী সংসদীয় এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকি: প্রধানমন্ত্রীর ব্যাখ্যা

সুনামগঞ্জের মাহবুবুর রহমান কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মনোনীত

আপডেট সময় : ০১:৩১:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬