ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

গণমাধ্যম সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব ও বিএইচআরএফের সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যমভিত্তিক সহযোগিতা, তথ্য বিনিময় এবং পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ চায়না আপন মিডিয়া ক্লাব (বিসিএএমসি) এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)। শনিবার রাজধানীর বারিধারায় আপন ফ্রেন্ডশিপ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে দুই সংগঠনের প্রতিনিধিরা এই চুক্তিতে সই করেন।

চুক্তিতে বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক অলিভিয়া ছু এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের পক্ষে সভাপতি প্রতীক ইজাজ স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারক অনুযায়ী, স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সংবাদ, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য দুই সংগঠন একটি সুসংগঠিত তথ্য আদান-প্রদান ব্যবস্থা গড়ে তুলবে।

এছাড়াও, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ বিনিময় এবং মেধাবী গণমাধ্যমকর্মীদের জন্য অন্য প্রতিষ্ঠানে কাজ বা ইন্টার্নশিপের সুপারিশের উদ্যোগ নেওয়া হবে। চুক্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ ও চীনের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই সংগঠন যৌথ সাক্ষাৎকার, মিডিয়া প্রশিক্ষণ এবং অন্যান্য গণমাধ্যম কার্যক্রম পরিচালনা করবে।

চীনবিষয়ক প্রতিবেদন রচনায় উৎসাহ দিতে যৌথভাবে বার্ষিক পুরস্কার প্রদানেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পুরস্কারের মাধ্যমে বাংলাদেশি সাংবাদিক ও গণমাধ্যম পেশাজীবীদের মধ্যে চীন ও বাংলাদেশ সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হবে।

চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী স্বাগত বক্তব্যে বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে স্বাস্থ্যখাতের সহযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গণমাধ্যমের কল্যাণে বাংলাদেশের মানুষ চীনের উন্নত চিকিৎসা ব্যবস্থা ও সুযোগ-সুবিধা সম্পর্কে আরও নিবিড়ভাবে জানতে পারছে। তিনি আশা প্রকাশ করেন, এই সমঝোতা স্মারক দুই দেশের মিডিয়া ও জনগণের স্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ী সুমনকে গুলি করে হত্যা

গণমাধ্যম সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব ও বিএইচআরএফের সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট সময় : ০৯:২২:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬