ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

বিসিবির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালনা পর্ষদে তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ (শনিবার) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ঘোষিত ফলাফলে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল পরিচালনা পর্ষদে স্থান করে নিয়েছেন।

এবারের নির্বাচনে মোট ৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হয় এবং সন্ধ্যা ৬টার দিকে ফলাফল প্রকাশ করা হয়।

ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত ১২ জন পরিচালকের মধ্যে তামিম ইকবাল সর্বোচ্চ ভোট পেয়েছেন। তার ঠিক পরেই ৭২ ভোট পেয়েছেন সাঈদ ইব্রাহিম ও ইশরাফিল খসরু। ৭০ ভোট নিয়ে মাসুদুজ্জামান চতুর্থ অবস্থানে রয়েছেন। নির্বাচিত অন্য পরিচালকদের মধ্যে রয়েছেন ফয়সাল ইয়াসির (৬৮), ফাহিম সিনহা (৬৬), শাহনিয়ান তানিম (৬৬), সাকেফ আহমেদ সালাম (৬৫), আসিফ রাব্বানি (৬৪), ইয়াসির আব্বাস (৬৩), রফিকুল ইসলাম বাবু (৫৩) এবং ডা. মাহবুব শামীম (৪১)।

অন্যদিকে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও জয় পাননি কয়েকজন পরিচিত সংগঠক। ৪০ ভোট পেয়ে বোরহানুল পাপ্পু নির্বাচিতদের ঠিক পরেই স্থান পেয়েছেন। আমজাদ হোসেন ৩২ ভোট, ফয়জুর রহমান মিতু ২৩ ভোট এবং মেজর ইমরোজ ২০ ভোট পেয়েছেন।

এর আগে, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে নিয়ে গঠিত ক্যাটাগরি-১ এ ১০ জন পরিচালকের মধ্যে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ (শনিবার) খুলনা ও বরিশাল বিভাগে ভোট হয়েছিল। এতে মুন্তাসির আলমকে পরাজিত করে বিসিবির পরিচালক হয়েছেন বিপিএলের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। খুলনা বিভাগে দুই পরিচালক পদের বিপরীতে ৩ জন প্রার্থী ছিলেন, তাদের মধ্যে শান্তনু ইসলাম ও শফিকুল আলম পরিচালক নির্বাচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা নিয়ে গঠিত ক্যাটাগরি-৩ এ আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে নির্বাচনে শীর্ষে থাকা তামিম ইকবালের নেতৃত্বে নতুন পরিচালনা পর্ষদ গঠনের পথ আরও সুগম হলো। পরিচালকদের ভোটে আজই বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে এবং সেই পদের জন্য তামিম ইকবালের নামই জোরালোভাবে শোনা যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

বিসিবির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালনা পর্ষদে তামিম ইকবাল

আপডেট সময় : ০৮:১৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬