ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

আলোচিত ও কৌতূহলোদ্দীপক বিসিবির নির্বাচন আজ, সভাপতি-সহসভাপতি নির্বাচন হবে সন্ধ্যায়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের বহুল প্রতীক্ষিত নির্বাচন আজ রবিবার অনুষ্ঠিত হবে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুরের পর ভোটগ্রহণ শুরু হবে এবং সন্ধ্যা ৬টার দিকে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হতে পারে। এরপর নবনির্বাচিত পরিচালকদের প্রথম সভার মাধ্যমে বিসিবির সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচিত হবেন।

বিসিবির মোট ২৫ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে ২৩ জন নির্বাচিত হবেন এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুজন পরিচালক থাকবেন। ইতিমধ্যে ২৩ নির্বাচিত পরিচালকের মধ্যে আটজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবার ১৯২ জন কাউন্সিলরের বিপরীতে মোট ১৮৪টি কাউন্সিলরশিপ জমা পড়েছে। কুমিল্লা, মুন্সীগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম ও নীলফামারী জেলা ক্রীড়া সংস্থাসহ কয়েকটি প্রতিষ্ঠান এবার কাউন্সিলরশিপ জমা দেয়নি।

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত ক্যাটাগরি-১ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন, যাদের মধ্যে সাতজন ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই ক্যাটাগরিতে কেবল খুলনা ও বরিশাল বিভাগে আজ ভোট অনুষ্ঠিত হবে। খুলনায় ১১ জন কাউন্সিলরের ভোটে দুজন পরিচালক নির্বাচিত হবেন, যেখানে মো. শফিকুল আলম, শান্তনু ইসলাম সুমিত ও মো. আব্দুছ সালাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। বরিশালে সাতজন কাউন্সিলরের ভোটে একজন পরিচালক নির্বাচিত হবেন, যেখানে মো. মিজানুর রহমান ও মো. মুনতাসির আলম চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হতে চলেছে ক্যাটাগরি-২-এ, যেখানে ঢাকার ৭৬টি ক্লাবের কাউন্সিলরদের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। এই ১২টি পদের বিপরীতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত ক্যাটাগরি-৩ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ও বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। বাকি দুজন পরিচালক মনোনীত করবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিসিবি কার্যালয়কে তিনটি জোনে ভাগ করা হয়েছে। জোন-১ ভোটকেন্দ্র এলাকা, যেখানে শুধুমাত্র কাউন্সিলর এবং অনুমোদিত ব্যক্তিরা প্রবেশ করতে পারবেন। জোন-২ থেকে ভোটাররা তাদের পরিচয়পত্র দেখিয়ে কেন্দ্রে প্রবেশ করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

আলোচিত ও কৌতূহলোদ্দীপক বিসিবির নির্বাচন আজ, সভাপতি-সহসভাপতি নির্বাচন হবে সন্ধ্যায়

আপডেট সময় : ১১:০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬