ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ: আদালতে স্বজনদের ভিড়

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করা হবে। এই গুরুত্বপূর্ণ রায় শুনতে নিহতের বাবা আব্দুল হান্নান মোল্লাসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য আদালতে উপস্থিত হয়েছেন।

রোববার (৭ জুন) সকালে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করবেন। সকাল সাড়ে ১০টার দিকে ভুক্তভোগীর বাবা আব্দুল হান্নান মোল্লা আদালতে পৌঁছান। এসময় মামলার প্রসিকিউশন পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু এবং আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্যাহসহ অন্যান্য আইনজীবীরাও উপস্থিত রয়েছেন।

আলোচিত এই মামলাটির রায়ের দিকে তাকিয়ে আছে দেশের বিচারপ্রার্থী সাধারণ মানুষ, বিশেষ করে শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত, ভারতে পালাল

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ: আদালতে স্বজনদের ভিড়

আপডেট সময় : ১০:৫৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬