ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত, ভারতে পালাল

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন। বিজিবির গুলিতে আহত হওয়ার পর সে তার সহযোগীর সঙ্গে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ৫২ বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান সুজন।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে বড়লেখা সীমান্তের লাতু এলাকায় বিজিবির একটি টহলদল নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারি বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে প্রবেশ করার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।

বিজিবির চ্যালেঞ্জের মুখে ওই দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর হামলার চেষ্টা চালায়। আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে একজন চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরবর্তীতে আহত ব্যক্তি এবং তার সহযোগী দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় বলে বিজিবি জানিয়েছে।

ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ৫২ বিজিবি। তারা আরও জানিয়েছে যে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ প্রণয়নের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত, ভারতে পালাল

আপডেট সময় : ০২:২৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬