ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

পদোন্নতি না পাওয়ায় অবসরে সিআইডির ভারপ্রাপ্ত প্রধান

অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতিবঞ্চিত হওয়ার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আলী আকবর খান অবসরে যাওয়ার জন্য আবেদন (পিআরএল) করেছেন। এ ঘটনা নিয়ে পুলিশ বিভাগে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে পুলিশ সদরদফতর থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত ৪ জুন পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হলেও সেই তালিকায় তার নাম না থাকায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিজের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে আলী আকবর খান জানান, এটি তার একান্তই ব্যক্তিগত বিষয় এবং তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে আগ্রহী নন। উল্লেখ্য, গত ১ জুন তাকে সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এর আগে দীর্ঘ ১৬ বছর চাকরির বাইরে থাকার পর ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তিনি পুনরায় চাকরিতে পুনর্বহাল হন। নিজের আবেদনে তিনি উল্লেখ করেন, পদোন্নতি না পাওয়ায় তিনি আবারও বৈষম্যের শিকার হয়েছেন বলে মনে করছেন এবং এই পরিস্থিতিতে তিনি আর দায়িত্ব পালন করতে ইচ্ছুক নন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদোন্নতি না পাওয়ায় অবসরে সিআইডির ভারপ্রাপ্ত প্রধান

আপডেট সময় : ০১:২৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬