ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

গোলশূন্য ড্রয়ে শেষ বাংলাদেশের ম্যাচ

মালদ্বীপে চলমান গোল্ডেন জুবিলি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি করেছে বাংলাদেশ। এর আগে পাকিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র করা মারুফুল হকের শিষ্যরা এবার আফগানিস্তানের বিপক্ষেও কোনো গোল করতে ব্যর্থ হয়েছে। মালে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য সমতায় শেষ হয়েছে।

ম্যাচজুড়ে বাংলাদেশ বেশ কিছু আক্রমণাত্মক ভঙ্গি দেখালেও প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে পারেনি। বিশেষ করে রাব্বি হোসেন রাহুলের দুটি প্রচেষ্টা গোলবারের বাধা অতিক্রম করতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ এবং আধিপত্য বজায় রেখে খেলে, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। আগামী ৭ জুন লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোলশূন্য ড্রয়ে শেষ বাংলাদেশের ম্যাচ

আপডেট সময় : ০১:২৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬