ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফরকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য এবং বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে সেখানে তুরস্কের অর্থায়নে পরিচালিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারেন। দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করাই এই সফরের মূল লক্ষ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০১:২৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬