শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন। এই অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার স্বার্থেই তিনি নিজ দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি থেকে রেকর্ড ব্যবধানে জয়লাভ করেন দীপেন দেওয়ান। এরপর ১৭ ফেব্রুয়ারি তিনি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। দায়িত্ব গ্রহণের মাত্র সাড়ে তিন মাসের মাথায় শারীরিক কারণে তিনি মন্ত্রিসভা থেকে বিদায় নিলেন।
রিপোর্টারের নাম 





















