ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তার চুরি: দুই সহযোগীসহ গ্রেফতার ২

সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ লাল টেলিফোন লাইনের তামার তার চুরির ঘটনার রহস্য উন্মোচন করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। স্পর্শকাতর এই চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রঞ্জন চন্দ্র ও রেজাকুল ইসলাম নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র গত ২২ মে ৩ নম্বর ভবন থেকে তামার তারগুলো চুরি করেন। পরবর্তীতে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে এক ভাঙারি দোকানে বিক্রি করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া তার উদ্ধার করেছে পুলিশ। এই চুরির সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত বলে ধারণা করা হচ্ছে এবং তাদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উথলী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তার চুরি: দুই সহযোগীসহ গ্রেফতার ২

আপডেট সময় : ০৭:০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬