ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

না ফেরার দেশে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ পরলোকগমন করেছেন। সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে তোফায়েল আহমেদ দীর্ঘ সময় জনগণের সেবা করেছেন। ১৯৭০ সালে প্রথমবারের মতো জাতীয় পরিষদের নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। দেশ স্বাধীন হওয়ার পর ভোলা থেকে তিনি মোট নয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছিলেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের শিল্প, বাণিজ্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন এই প্রবীণ নেতা। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু

না ফেরার দেশে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ

আপডেট সময় : ০৫:১৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬