ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রীর

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন মানবজাতির জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সংকট মোকাবিলায় কৃষিকে আধুনিক, টেকসই ও জলবায়ু-সহিষ্ণু করার জন্য সুনির্দিষ্ট ও সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব পরিবেশ ও জলবায়ু দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণে নগণ্য ভূমিকা রাখলেও ভৌগোলিক অবস্থানের কারণে জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে রয়েছে। লবণাক্ততা বৃদ্ধি, খরা এবং প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বড় বাধা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল খননের মতো পরিবেশবান্ধব প্রকল্প হাতে নিয়েছে। পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের ওপর বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ১১:২০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬